বোদায় জ্বর,সর্দি ও গলাব্যথা উপসর্গ নিয়ে ছাত্রের মৃত্যু
উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১২:০০
পঞ্চগড় বোদা উপজেলায় জ্বর,সর্দি ও গলাব্যথা উপসর্গ নিয়ে হাবিবুর রহমান রাজিব (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়।
হাবিবুর রহমান রাজিব উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকার বজলুর রহমানের ছেলে, ময়দান দীঘি উচ্চ বিদ্যালয় থেকে সে এবারে এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল।
এদিকে মৃত্যু খবর নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ মৃতের করোনা পরীক্ষার জন্য শরীরের নমুনা সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থা বিভাগ কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন যাবত সে জ্বর,সর্দি ও গলাব্যথা উপসর্গ নিয়ে ভুগছিল। এ অবস্থায় তাকে রবিবার বিকেলে ঠাকুরগাও জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে রাত ১০টার সময় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাবা বজলুর রহমান এবং তিনি আরও জানান সে জন্ডিস রোগে ভুগছিল সে কারণে হয়েছে দাবি করছে পরিবার।
এদিকে উপজেলা প্রসাশন নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী তিনি বলেন, সোমবার বিকেলে তাকে করোনা সন্দেহের কারণে বিশেষ ব্যবস্থা গ্রহন করে মৃত দেহ দাফন কার্যক্রম সম্পর্ন করা হবে বলে জানিয়েছেন, এ ব্যাপারে পঞ্চগড় সিভিল সার্জন মোঃ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেনমৃতের করোনা পরীক্ষার জন্য শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।

