আজ চাঁদ দেখা গেলে শনিবার রোজা শুরু

আজ চাঁদ দেখা গেলে শনিবার রোজা শুরু

উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ০০:০১

আজ শুক্রবার (২৪ এপ্রিল) পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার রোজা শুরু হবে। সেক্ষেত্রে আজ রাতেই সাহরী খেতে হবে রোজাদারদের জন্য। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানা যাবে সন্ধ্যায়। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই সিদ্ধান্ত হবে বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে।

জানা গেছে, হিজরি ১৪৪১ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে কবে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৮৩৩৭ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading