ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে হাফিজুরের খাদ্য সামগ্রী বিতরণ

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে হাফিজুরের খাদ্য সামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ১৫:১৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনায় কর্মহীন প্রায় শতাধিক গরীব-দুঃখী পরিবারের মাঝে সাংবাদিক হাফিজুর রহমান ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (২৪ এপ্রিল ) বাজিতপুর তার নিজ বাড়ীতে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে সাবান ও খাদ্য সামগ্রী ছোলাবুট , মুড়িসহ ইত্যাদি বিতরণ করা হয় ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ভি.ডিপি’র বীরতারা ইউনিয়ন দলনেত্রী আমেনা খাতুন, সোসাইটি ফর সোসাল সার্ভিস(এসএসএস)র সভার ডেন্ডাবর শাখা’র সিনিয়র অফিসার মোখলেছুর রহমান, বাংলাদেশ ডাক বিভাগের ইডিডিএ কর্মচারী আবুল হোসেন, সমাজ সেবক লালচাঁন বাদশা, রিগেন হাসান, রেজনু, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, খলিলুর রহমান, মনিরুজ্জামান, শাজাহান আলী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

হাফিজুর জানান, করোনার এ দুর্যোগ মূহূর্তে গরীর-দুঃখীদের মুখে খাবার তুলে দেয়াই আমার কাছে বড় মনে হয়েছে। তাই আমি এ খাদ্য সামগ্রী কিনে গরীর-দুঃখীদের মাঝে বিতরণ করেছি।

হাফিজুর’র এমন উদ্যেগ কে স্বাগত জানিয়ে ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবীবুর রহমান সুমন জানান, সাংবাদিক হাফিজুর রহমানের মত সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আমাদের দেশের যারা কর্মহীন দরিদ্র লোক আছে তাদের আর খাবারের অভাব থাকবে না।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, সরকারের ত্রানের সহযোগীতা পাশাপাশি গরীব অসহায়দের মাঝে হাফিজুর রহমান গরীর-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে মহৎ কাজ করেছেন। আরও অনেকেরই এভাবে এগিয়ে আসা উচিত। তাহলেই আমাদের কোন লোক না খেয়ে থাকবে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading