শেখ জামালের জন্মদিন আজ
উত্তরদক্ষিণ ২৮ এপ্রিল ২০২০ । ১২:২৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয়পুত্র বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৭তম জন্মদিন আজ ২৮ এপ্রিল, মঙ্গলবার।
এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের লক্ষে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানীস্থ শেখ জামালের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে জন্মদিনে শহীদ শেখ জামালকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ সংগঠনের সকল সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।

