করোনাতে আরও দুই পুলিশের মৃত্যু

করোনাতে আরও দুই পুলিশের মৃত্যু

উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৩:০৭

এ নিয়ে বাংলাদেশে মোট তিন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান।

তিনি বলেন, পুলিশের এএসআই মো. আবদুল খালেক (৩৬) বৃহস্পতিবার ভোরে এবং কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) বুধবার রাতে মারা যান।

“উপসর্গ থাকায় তাদের প্রথমে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পরে পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এলে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়েছে।”

এর আগে মঙ্গলবার রাতে মারা যান পুলিশ কনস্টবল জসিম উদ্দিন। নমুনা পরীক্ষায় তার মধ্যেও করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading