শুক্রবার থেকে পণ্যবাহী ট্রেন চলবে

শুক্রবার থেকে পণ্যবাহী ট্রেন চলবে

উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৫:৪০

দেশের তিনটি রুটে আগামীকাল শুক্রবার (১ মে) থেকে বাংলাদেশ রেলওয়ের লাগেজভ্যান ট্রেন চলাচল শুরু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ট্রেনে কোনও সিট থাকে না, ভেতরে পণ্য পরিবহন করা যায়। এই তিনটি রুট হচ্ছে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-জামালপুর-ঢাকা ও য‌শোর-ঢাকা-য‌শোর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, ওই তিনটি রুটের মধ্যে যশোর-ঢাকা রুটে সপ্তাহে তিন দিন, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-চট্টগাম রুটে দৈনিক লাগেজভ্যান ট্রেন চলাচল করবে।

শরিফুল আলম জানান, এই লাগেজভ্যান ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় বিকাল ৪টায় পৌঁছাবে, আবার ঢাকা থেকে রাত ১০টায় ছাড়বে। একইভাবে ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকাল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে সন্ধ্যা ৮টায় ছেড়ে ঢাকা আসবে। প্রতিদিন এই রুটের গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য অঞ্চল থেকেও দ্রুত সময়ে এই ধরনের ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading