ঢাকায় ১০ হাসপাতাল করোনার চিকিৎসা দিচ্ছে
উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৫:২০
স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে রাজধানী ঢাকার অন্তত ১০টি হাসপাতালে করোনা বা কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
একনজরে দেখে নেওয়া যাক হাসপাতালগুলোর নাম-
১. কুয়েত মৈত্রী হাসপাতাল
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. সংক্রামক ব্যধি হাসপাতাল
৪. ঢাকা মহানগর হাসপাতাল
৫. রেলওয়ে হাসপাতাল
৬. রিজেন্ট হাসপাতাল, উত্তরা
৭. রিজেন্ট হাসপাতাল, মিরপুর
৮. সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল
৯. রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল
১০. লালকুঠি হাসপাতাল
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে আরও জানানো হয়, ৪৯৬৫টি পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে মোট শনাক্ত হয়েছেন ৭৬৬৭জন।
শেষ একদিনে নতুন করে মারা গেছেন পাঁচজন। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১৬৮ জন। নতুন যারা মারা গেছেন ষাটোর্ধ্ব ২ জন এবং ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিনজন। বর্তমানে সারাদেশে ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ কোয়ারেন্টিনে আছেন।
হাসপাতালগুলো খুঁজে পেতে লিঙ্কে ক্লিক করুন ঢাকায় যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দিচ্ছে

