বাতিল হতে পারে টোকিও অলিম্পিক!

বাতিল হতে পারে টোকিও অলিম্পিক!

উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৬:০০

২০২১ সাল পর্যন্ত পিছিয়ে গেছে আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকের আসর। পরিস্থিতির উন্নতি না হলে এটি ২০২১ সালেও আয়োজন করা সম্ভব হবে না বলে জানিয়েছে আয়োজকরা। এমনকি অলিম্পিক বাতিলও হয়ে যেতে পারে। করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হলে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে না বলে মনে করেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি।

মোরি বলেন, ‘চলতি মাসেই অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী বছরের নতুন সময়সূচি অনুযায়ীও অলিম্পিক আয়োজন সম্ভব নয়। সেক্ষেত্রে এটি আবারো পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাবার কোনো সম্ভাবনা নেই। তখন অলিম্পিক বাতিলই করে দিতে হবে।’

তবে আশারবাণীও শুনিয়েছেন মোরি। ভ্যাকসিন আবিষ্কার হলেই আগামী বছর অলিম্পিক আয়োজন করা হবে। ভ্যাকসিন না হলে তা আয়োজন করা হবে না বলে জানিয়েছে জাপানের চিকিৎসকেরা। তারা বলেছেন, ‘ভ্যাকসিন বা টিকা আবিষ্কার না হলে আগামী বছরে অলিম্পিক আয়োজন করা মোটেও উচিত কাজ হবে না।’ সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading