নতুন সচিব পেয়েছে ২ মন্ত্রণালয়
উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৭:৪০
জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং রেলপথ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে পদোন্নতি দিয়ে সচিব করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পৃথক আদেশে এসব রদবদল করে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় রেলপথ মন্ত্রণালযয়ে জ্যেষ্ঠ সচিব মো. মোফাজ্জেল হোসেন আগামী ৫ মে থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

