ভিডিও কনফারেন্সে তোফায়েল: ‘অন্ধকার ঘুঁচে যাবে’
উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৮:০০
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্দেশনা মানলে করোনাভাইরাস মোকাবিলায় সমস্যা হবে না। তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চললে কোনও সমস্যা হবে না। এই অন্ধকার ঘুঁচে যাবে। আধারের পরে আলো আসবে আমাদের জীবনে।’
তোফায়েল আহমেদ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দপুরে ভোলা সদর উপজেলার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঢাকার বাসভবন থেকে এক ভিডিও কনফারেন্স এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ মিয়া প্রমুখ। বাসস।

