করোনায় জীবন গেল ৪ পুলিশের

করোনায় জীবন গেল ৪ পুলিশের

উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ১৩:৩০

করোনা বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে মারা যাওয়া পুলিশের সংখ্যা বেড়ে চারজন হলো। শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান ৫৫ বছর বয়সী এসআই নাজির উদ্দীন। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।

এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২৫ এপ্রিল নাজিরের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার আরও কিছু স্বাস্থ্য সমস্যা ছিল। শুরু থেকেই তাকে আইসিইউতে রাখতে হয়েছে।

১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাঙ্গুরায়। ঢাকায় তিনি থাকতেন রূপনগরে। তিনি দুই সন্তান রেখে গেছেন। তার এক মেয়ে চিকিৎসক, মেয়ের স্বামীও একজন চিকিৎসক।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, শুক্রবার সকালেই রাজারবাগে জানাজা শেষে নাজিরের মরদেহ পুলিশের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাকে দাফন করা হবে।

এর আগে পুলিশের এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টবল জসিম উদ্নি করোনাভাইরাসে মানা যান। অপরদিকে, ২ লাখের বেশি পুলিশ সদস্যের এ বাহিনীতে গত বুধবার পর্যন্ত ৪৭৫ জন আক্রান্ত হওয়ার তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন। এর মধ্যে কেবল ঢাকা মহানগরেই অন্তত ২৬৩ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading