ইন্ডিয়া থেকে ফিরলেন আরও ২৩৭ বাংলাদেশি

ইন্ডিয়া থেকে ফিরলেন আরও ২৩৭ বাংলাদেশি

উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ১৯:২০

কোভিড-১৯ মহামারীর মধ্যে ইন্ডিয়ায় আটকা পড়া ২৩৭ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

বিমানের জনসংযোগ শাখার ডিজিএম তাহেরা খন্দকার জানান, শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে কলকাতা থেকে ৭৩ জন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, শুক্রবার দুপুর ২টা ৫৮ মিনিটে চেন্নাই থেকে ৪ শিশুসহ ১৬৪ বাংলাদেশি ঢাকায় এসেছেন।

এর আগে কয়েক ধাপে এক হাজারের বেশি বাংলাদেশি ইউএস বাংলাএয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ইন্ডিয়া থেকে দেশে ফিরেছেন। বিমানের বিশেষ ফ্লাইটেও এসেছেন শতাধিক বাংলাদেশি। এছাড়া থাইল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, তুরস্ক, কুয়েত ও মালদ্বীপে আটকা পড়া সহস্রাধিক বাংলাদেশি এর আগে দেশে ফিরে এসেছেন।

এখন যারা দেশে ফিরছেন, সংক্রমণ এড়াতে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading