করোনা মোকাবিলায় ব্যবস্থাপনা অপ্রতুল: রিজভী

করোনা মোকাবিলায় ব্যবস্থাপনা অপ্রতুল: রিজভী

উত্তরদক্ষিণ শনিবার ০২ মে ২০২০। ১৪:৩১

করোনা মোকাবিলায় ‘সরকারের ব্যবস্থাপনা অপ্রতুল’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২ মে) ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের ব্রিফিংয়ের ‘তথ্য সঠিক নয়’ মন্তব্য করে রিজভী বলেন, ‘করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার আরও বেশি। ঊর্ধ্বগামী সংক্রমণের মধ্যে পড়েছে। এটা নিরাময়ের জন্য সরকার কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।’

বিশ্বের ২১০টি দেশে করোনা মহামারি ছড়িয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘এ রকম মহামারি আমরা কখনও দেখিনি এবং গল্পেও শুনিনি। এই পরিস্থিতিতে সরকারের যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, তারা তা নেয়নি। প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান উদ্দিন আহসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading