নতুন ৫৫২ জনসহ মোট আক্রান্ত ৮৭৯০। মৃত্যু ১৭৫, সুস্থ ১৭৭

নতুন ৫৫২ জনসহ মোট আক্রান্ত ৮৭৯০। মৃত্যু ১৭৫, সুস্থ ১৭৭

উত্তরদক্ষিণ শনিবার ০২ মে ২০২০। ১৪:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৮ হাজার ৯০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।

শনিবার (২ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading