সুন্দরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
উত্তরদক্ষিণ শনিবার ০৩ মে ২০২০। ১৮:২০
গাইবান্ধার সুন্দরগঞ্জে মহামারী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২রা মে) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৮টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নরসুন্দর অ্যাসোসিয়েশন।
খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব- মনজুর আলম মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সমেষ উদ্দিন বাবু, বাসদ (মার্কসবাদী) সদস্য- সদস্য শামীম আরা মিম, আশরাফুল ইসলাম আকাশ, নরসুন্দর অ্যাসোসিয়েশন’র আহ্বায়ক- বীরেন চন্দ্র শীল প্রমুখ।
খাদ্যসামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি লবণ, হাফ লিটার তেল ও সবজি বিতরণ করা হয়।

