মধুপুরে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন রাইসুল ইসলাম জুয়েল

মধুপুরে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন রাইসুল ইসলাম জুয়েল

উত্তরদক্ষিণ শনিবার ০৩ মে ২০২০। ১৮:২০

“এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুখের শেষ নাই” এই উপপাদ্যকে মনে প্রানে বিশ্বাস ও বুকে ধারণ করেই – টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেংরি নামক স্থানে সামাজিক দুরত্ব বজায় রেখে হত দরিদ্র ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও পিয়াজ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি সমবায় উপ কমিটির সদস্য রাইসুল ইসলাম জুয়েল।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি। প্রধান অতিথীর বক্তব্যে  কৃষিমন্ত্রী বলেন দেশের এই দূর্যোগময় মুহূর্তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে । তিনি আরও বলেন – এই দূর্ষোগময় মুহূর্তে অসহায় মানুষের ত্রাণ নিয়ে ছিনিমিনি খেললে সে যেই হউক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – মধুপুরের পৌর মেয়র মাসুদ পারভেজ, সহকারী পুলিশ সুপার মো. কামরান হোসেন, মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক হোসেন খান ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading