সুন্দরগঞ্জে ত্রাণের কথা বলে ভাতার টাকা ছিনতাই: ১ মাসের কারাদন্ড

সুন্দরগঞ্জে ত্রাণের কথা বলে ভাতার টাকা ছিনতাই: ১ মাসের কারাদন্ড

উত্তরদক্ষিণ শনিবার ০৩ মে ২০২০। ১৮:৫৯

গাইবান্ধার সুন্দরগঞ্জে ত্রাণ দেয়ার কথা বলে ভাতার টাকার ছিনতাই করার সময় মারুফ হাসান (২৮) নামক এক প্রতারককে গ্রেফতার করে ১মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মারুফ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার বামনডাঙ্গা জনতা ব্যাংক শাখার সামনে প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে আসা এক নারীকে ত্রাণ দেয়ার প্রলোভন দেখায় মারুফ। তিনি ত্রাণ নিতে অস্বীকৃতি জানালে ত্রাণ নিতে জোরাজুরি করতে থাকেন। এসময় আরেক প্রতিবন্ধী বৃদ্ধের কাছে থেকে টাকাও ছিনিয়ে নেয় সে। ওই দুই বৃদ্ধের সাথে জোরাজুরি দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। 

পরে ত্রাণের কথা বলে আড়ালে ডেকে টাকা হাতিয়ে নেয়ার কথা শুনে ওই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই প্রতারককে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে পুলিশ। পরে তাকে প্রতারণার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাজী লুতফুল হাসান।

স্থানীয়রা জানান, বামনডাঙ্গা জনতা ব্যাংকের সামনে বসে থাকতেন। সহজ-সরল বৃদ্ধ নারী-পুরুষদের টার্গেট করে ত্রাণ দেয়ার কথা বলে ডেকে নিতেন আড়ালে। পরে নির্জন জায়গায় নিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে দৌড়ে পালিয়ে যেত সে। এর আগে, গত ২৬ এপ্রিল একই কায়দায় বয়ষ্কভাতার টাকা তুলতে আসা দুই বৃদ্ধার টাকা ছিনিয়ে নেয় সে। এমনকি ওই দুই বৃদ্ধার ভাতার পাস বইও নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ওই দুই বৃদ্ধাকে খাদ্যসামগ্রী পৌঁছে দেন উপজেলা প্রশাসন ও ফেসবুক ভিত্তিক কমিউনিটি এগিনেস্ট করোনা গাইবান্ধা নামের একটি সেচ্ছাসেবী সংগঠনও তাঁদের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান বলেন, দুই বৃদ্ধাকে ত্রাণ দেয়ার কথা বলে বয়ষ্কভাতার টাকা ছিনিয়ে নেয়ার সময় তাকে আটক করে জনতা। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading