ডিমলায় এমপি আফতাব উদ্দিন সরকারের ত্রাণ বিতরণ
উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ১৫:৫৪
করোনা পরিস্থিতিতে নীলফামারী ডোমার ও
ডিমলা উপজেলার প্রায় চার হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সহায়তা বিতরণের উদ্বোধন করেছেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। রবিবার (৩ মে)ডোমার ও ডিমলা উপজেলার প্রায় ৪ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে ডিমলা রানী বিন্দা রানী(আরবিআর)সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার
শ্রমিক,ভিক্ষুক,দুঃস্থ ও কর্মহীন হয়ে পড়া ৫৫৫ জন পরিবাবের মাঝে
খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এই ত্রাণ সহায়তার উদ্বোধন করা হয়।এ
সময়ে প্রত্যেককে সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল, ১ কেজি করে
সেমাই ও ১কেজি করে চিনি দেয়া হয়।
পর্যায়ক্রমে ডোমার ও ডিমলার প্রত্যেকটি ইউনিয়নে ১৫০ পরিবারের
জন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী সহায়তা পৌছে দেওয়া হবে
এমপি আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের পক্ষে বলে জানা গেছে।ডিমলায়
ত্রাণ বিতরণের সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের
চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী
কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন
শেখ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার
মিন্টু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,সংসদ
সদস্যের ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির কানন,উপজেলা ছাত্রলীগের
আবু সায়েম সরকার সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,স্বেচ্ছাসেবী সংগঠনের
নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য সুধীজন।

