ধনবাড়ীতে সাঁকোর খাদ্য সামগ্রী বিতরণ

ধনবাড়ীতে সাঁকোর খাদ্য সামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ১৭:২২

করোনা ভাইরাস পার্দুভাবের কারণে টাঙ্গাইলের ধনবাড়ীতে সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন সাঁকো এনজিওর পক্ষ থেকে ধনবাড়ী উপজেলার ১১০ জন হতদরিদ্র অসহায় গরীব পরিবারের মাঝে ৫ কেজি চাল , ১ কেজি ডাল, ২ কেজি ১ কেজি আলু, ১ কেজি বুট, আধা লিটার তেল, ১ কেজি পেয়াজ ও ১ কেজি লবন ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার ( ৪ মে ২০) সকালে ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসাইন প্রধান অতিথি থেকে সাঁকো এনজিওর ধনবাড়ীর প্রধান কার্যালয় থেকে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকো এনজিওর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম স্বপন, গ্রামীন আলো এনজিওর জামালপুরের সরিষাবাড়ী শাখার সভাপতি নাজিম উদ্দিন, উপদেষ্টা আমেরিকা প্রবাসী হোসাইন মোহাম্মদ জাকির, কামরুল হাসান, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, আবু বকর সিদ্দিক লেবু, সাঁকোর মাঠ কর্মী উজ্জল, মোশারফ ও মেহেরুন প্রমূখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading