বিরামপুরে ইমাম ও মোয়াজ্জেমরা পেলো খাদ্যসামগ্রী

বিরামপুরে ইমাম ও মোয়াজ্জেমরা পেলো খাদ্যসামগ্রী

উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ২০:২০


হিলি (দিনাজপুর)করোনাকে প্রতিহত করতে সরকার লকডাউন ঘোষনা করেছে। দীর্ঘদিন মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি। তাই  দিনাজপুরের বিরামপুরে করোনায় চলমান সংকটময় মূহুর্তে খাদ্য সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের অংশ হিসাবে ইমাম ও মোয়াজ্জেম মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকা ও উপজেলার ৭টি ইউনিয়নের মসজিদের ১ হাজার ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন। 
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading