খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু

খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু

উত্তরদক্ষিণ বুধবার ০৬ মে ২০২০। ১৪:৩০

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধা (৬৫) মঙ্গলবার রাতে মারা গেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ।

শেখ ফরিদ জানান, মঙ্গলবার সকাল থেকেই ওই বৃদ্ধার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়া ছিল। তার বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জরিনা বেগম গত ২২ এপ্রিল খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে ৩০ এপ্রিল তার করোনা পজেটিভ শনাক্ত হয়। ওইদিন রাতেই তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৬৪ জন। মৃত্যু হলো চারজনের। সূত্র: ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading