আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাৎ বার্ষিকী আজ

আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাৎ বার্ষিকী আজ

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৭ মে ২০২০। ০০:০১

আজ ৭ মে, বৃহস্পতিবার শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে খাদ্য বিতরণসহ কুরআন খানি ও মসজিদে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসুচির মধ্যে রয়েছে আজ সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, কালো ব্যাচ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং ইফতার বিতরণ।

এছাড়া বুধবার (৬ মে) শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের পক্ষ থেকে গাজীপুরের কর্মহীন ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এদিন পূবাইল, টঙ্গী এবং গাজীপুরের বিভিন্ন স্থানে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রমজীবী ও পেশাজীবীসহ ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রসঙ্গত, আহসান উল্লাাহ মাস্টার গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন। ২০০৪ সালের ৭ মে একদল সন্ত্রাসী টঙ্গীস্থ নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading