শনিবার থেকে ২৫ টাকায় মিলবে টিসিবি’র পেঁয়াজ
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৭ মে ২০২০। ১৩:৩৫
রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার অংশ হিসেবে আগামী শনিবার (৯ মে) থেকে সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে সরকার। বর্তমানে টিবিসি ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে।
বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য বিষয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সিদ্ধান্তের কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে যাতে কোনো অবস্থাতে সমস্যা না হয় এজন্য প্রতিবছর যা স্টকে রাখতে হয় তার ১০গুণ স্টকে রাখা হয়েছিল। যার জন্য আমরা করোনা পরিস্থিতিতেও ভালো অবস্থায় রয়েছি। টিসিবি ৫০০ স্পটে ট্রাকে ও বিভিন্ন ডিলারের মাধ্যমে সরবরাহ করে চলছে। আজ সিদ্ধান্ত নিয়েছি, টিবিসির মাধ্যমে শনিবার থেকে ২৫ টাকা কেজি দরে দেওয়া হবে, যা ৩৫ টাকা কেজি করে দেওয়া হত।

