করোনাভাইরাস প্রাদুর্ভাব যতোদিন থাকবে, মানবিক ত্রাণ অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী

করোনাভাইরাস প্রাদুর্ভাব যতোদিন থাকবে, মানবিক ত্রাণ অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ বুধবার ০৬ মে ২০২০। ১৭:০৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব যতোদিন থাকবে সরকার জনসাধারণকে ততোদিন মানবিক ত্রাণ সহায়তা দিয়ে যাবে। ইতোমধ্যে ১ কোটি ৩৬ লাখ পরিবারকে মানবিক ত্রাণ সহযোগিতার আওতায় আনা হয়েছে। যার মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন অসহায় ও দরিদ্র ৫ কোটি মানুষ সরাসরি সরকারের বিশেষ সুবিধা ভোগ করবে। বুধবার সাভারে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বুধবার দুপুরে সাভারের রাজাশন এলাকায় ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান। তিনি সেন্ট পিটার্স স্কুল ও অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপ করেন।

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার পিছু আড়াই হাজার টাকা করে ৫০ লাখ পরিবারের জন্য নগদ আর্থিক সহযোগিতা বরাদ্দ করেছেন। আগামী ১২ জুন তারিখ থেকে এই টাকা তাদের মোবাইল একাউন্টে পৌঁছে যাবে।

প্রতিমন্ত্রী সাভারে বুধবার ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সেখানে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক কেজি লবন ও একটি সাবান ত্রাণ সহায়তা প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading