করোনায় ফারইস্ট ভিসি’র মৃত্যু
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৭ মে ২০২০। ১৪:৫০
ঢাকার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য নাজমুল করিম চৌধুরী করোনাভাইরাসে বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) তার মৃত্যু হয়।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, উনার করোনাভাইরাস পজিটিভ ছিল। ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। আমাদের সাথে যোগাযোগ করায় দুই-তিন দিন আগে আমরা নিয়ে এসেছিলাম। প্রথম থেকেই উনার অবস্থা খারাপ ছিল, আইসিইউতে ছিলেন। আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু বাঁচানো যায়নি।
অধ্যাপক নাজমুল করিম চৌধুরী এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। সূত্র: বিডিনিউজ।

