ডিমলায় কৃষকের মাঝে ধান কাটা মেশিন বিতরণ
উত্তরদক্ষিণ বুধবার ০৬মে ২০২০। ১৬:৩২
নীলফামারীর ডিমলায় কৃষকের মাঝে
ধানকাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার(৬মে)দুপুরে
উপজেলা কৃষি অফিস চত্ত¡রে পরিচালন বাজেটের আওতায় ২০১৯-
২০২০ অর্থবছরের জন্য নির্ধারিত উন্নয়ন সহায়তার মাধ্যমে
অর্ধেক মুল্যে(৫০%ভর্তুকি)রিপার মেশিনটি ডিমলা সদর
ইউনিয়নের দক্ষিন তিতপাড়ার মৃত, কমির উদ্দিনের ছেলে আদর্শ
কৃষক মোকছেদ আলীর মাঝে বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী
রানী রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার
আলী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ।

