ফ্রেঞ্চ ওপেন: টিকিটের অর্থ ফেরত দেয়ার সিদ্ধান্ত

ফ্রেঞ্চ ওপেন: টিকিটের অর্থ ফেরত দেয়ার সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ শুক্রবার ০৮ মে ২০২০। ১৭:৫০

করোনভাইরাসের কারণে আপাতত বাতিল হয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেন টেনিসের সমস্ত বিক্রয়কৃত টিকিটের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তাতে করে আমরা টিকিটের অর্থ ফেরতের সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে কোভিড-১৯ বিশ্বব্যপী যেভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, তাতে কোনও ধরনের গণজমায়েত খুব দ্রুতই হওয়া সম্ভব নয়। সে কারণেই আমরা সেপ্টেম্বর পর্যন্ত রোলা গাঁরো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। একইসাথে যারা টিকিট ক্রয় করেছেন তাদের অর্থ ফেরত দেয়া হবে।’

২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যাম। নতুন তারিখ অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত তা অনুষ্ঠানের কথা রয়েছে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading