ডিমলার ২ জনসহ নীলফামারীতে নতুন ৫ জন আক্রান্ত

ডিমলার ২ জনসহ নীলফামারীতে নতুন ৫ জন আক্রান্ত

উত্তরদক্ষিণ শনিবার ০৯ মে ২০২০। ১১:৩৫

নীলফামারী জেলা জুড়ে দিন দিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।শুক্রবার(৮মে) বিকেলের পাওয়া রিপোর্টে দুই শিশু সহ নতুন করে আরো ৫জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ৪০জন। জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম
আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে রিপোর্টে জেলা শহরের প্রগতিপাড়ায় ৭ বছর ও ১১ বছরের দুই শিশু, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঠাটারী পাড়া গ্রামের ঢাকা থেকে আসা পোশাক
কারখানার শ্রমিক ২৪ বছরের এক যুবক ও ২২ বছরের এক গৃহবধু এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের ৫০ বছরের এক নারী রয়েছে।নতুন আক্রান্তদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading