দেশে করোনায় মৃত্যুর হার ১.৫%

দেশে করোনায় মৃত্যুর হার ১.৫%

উত্তরদক্ষিণ শনিবার ০৯ মে ২০২০। ১৫:৫০

দেশে এখন পর্যন্ত করোনা বা কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৭০ জন। আর মারা গেছেন ২১৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ। শনিবার (৯ মে) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুস্থতার হার ৯১.৮ শতাংশ এবং মৃত্যুর হার ৮.২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ এবং সুস্থতার হার ১৭.৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৯ হাজার ১৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭৬, সিলেট বিভাগে ১৬৩, রংপুর বিভাগে ২৬৩, খুলনা বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ৪১১, বরিশাল বিভাগে ১৩০ এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন।

মোট আক্রান্তের মধ্যে রাজধানী ঢাকা শহরে ৫৮.২৮ শতাংশ, ঢাকা বিভাগের ২৩.৭৯ শতাংশ, চট্টগ্রামে ৫.৪৫ শতাংশ, সিলেটে ১.৫৪ শতাংশ, রংপুরে ২.৪৯ শতাংশ, খুলনায় ২ শতাংশ, ময়মনসিংহে ৩.৭৮ শতাংশ, বরিশালে ১.২৩ শতাংশ এবং রাজশাহীতে ১. ৪৫ শতাংশ শনাক্ত হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading