টাঙ্গাইলের ধনবাড়ীতে ৪ টি বাড়ীসহ একটি দোকান লগডাউন

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৪ টি বাড়ীসহ একটি দোকান লগডাউন

উত্তরদক্ষিণ রবিবার ১০ মে ২০২০। ১৫:৫৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে নতুন করে একজন টেলিকম ব্যাসায়ী করোনায় আকান্ত হয়েছে। গত শনিবার(৯ মে ২০) নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তার নমুনায় করোনা পজেটিভ ধরা পড়লে তার দোকান ও বাড়ী সহ এর আগেও আরো কারোনায় আকান্ত ৩জন স্বাস্থ্য কর্মীর বাড়ী বাড়ী দোকান লগডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন।

রবিবার(১০ মে ২০) সকালে ধনবাড়ী পৌর শহরের ধনবাড়ী বাসস্ট্যান্ডের মনোওয়ার মার্কেটের শাহ পরান টেলিকমের দোকানসহ আশপাশের সকল দোকান ও দোকানের মালিক আকরাম হোসেনের বাড়ী সহ আশ পাশের সবকটি বাড়ী লগডাউন করা হয়েছে।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদা খানম,ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহনাজ সুলতানা করোনায় আকান্ত টেলিকম ব্যাবসায়ী আকরাম হোসেনের বকলবাড়ীর ভাড়ায় বাসাটি লগডাউন করা হয়েছে। এছাড়াও ধনবাড়ী পৌর শহরের হাবিবুল্লাহ ফকিরের বাসার এক
ভাডাটিয়া স্বাস্থ্যকর্মী সুমাইয়া ও মুশুদ্দি ইউনিয়নের ১ জনের বাড়ী এবং বলিভদ্র ইউনিয়নের ১ জনের পুরো বাড়ীটি লগডাউন করে দিয়েছে।

ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, ধনবাড়ীতে এই প্রথম ৪ জন ব্যাক্তি আকান্ত হলো। তাদের বাড়ী লগডাউন করা হয়েছে। যাতে আরো কোন ব্যাক্তি আকান্ত না হতে পারে। এবং কী কাঁচা বাজারের প্রয়োজন হলে ফোন করলেই পৌরসভা কর্তৃপক্ষ পৌঁছে দিবে আকান্তদের বাড়ীতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading