ঈদের আগেই এসএসসি’র ফল প্রকাশ

ঈদের আগেই এসএসসি’র ফল প্রকাশ

উত্তরদক্ষিণ সোমবার ১১ মে ২০২০। ১৯:১০

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লেও চলতি মে মাসে ঈদুল ফিতরের আগেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। করোনার কারণে এবছর অনলাইনেই ফল প্রকাশ করা হবে, যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফল পেতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এসব তথ্য জানিয়েছেন।

সোমবার (১১ মে) অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘এ মাসেই ফল প্রকাশ করবো, আমরা প্রস্তুতি নিচ্ছি।’ ছুটি বাড়লেও ফল প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ছুটি বাড়লেও অনলাইনে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফল পাবে।’

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে নির্ধারিত সময়ে (পরীক্ষার পর ৬০ দিন) ফল প্রকাশ করা সম্ভব হয়নি। সূত্র বলছে, গত ২১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয় মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading