ঢামেকে সন্তান জন্ম দিলেন করোনায় আক্রান্ত নারী

ঢামেকে সন্তান জন্ম দিলেন করোনায় আক্রান্ত নারী

উত্তরদক্ষিণ সোমবার ১১ মে ২০২০। ১৯:২০

করোনাভাইরাসে আক্রান্ত পুরান ঢাকার অন্তঃসত্ত্বা এক নারী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন।সোমবার (১১ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে তিনি সন্তান প্রসব করেন বলে বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানিয়েছেন। তিনি বলেন, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। ওই নারীর এটা দ্বিতীয় সন্তান। সাত বছর বয়সী তার আরেক ছেলে আছে। তার স্বামী পুরান ঢাকার নয়া বাজারে একটি কাগজের দোকানের কর্মচারী। নবজাতকের করোনাভাইরাস পরীক্ষা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ৬ মে হাসপাতালে যেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে গাড়ি না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল ওই নারীর পরিবার। কয়েক হাসপাতাল থেকে ব্যর্থ হয়ে ফেরার পর ঢাকা মেডিকেলে ওই নারীর নমুনা পরীক্ষা করতে দিতে সক্ষম হয় পুলিশ। পরে কিছু খাবার দিয়ে তাকে বাসায় পৌঁছে দিয়েছিল পুলিশ। ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে ১১ মে। আগামী ১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল। তবে চিকিৎসকের পরামর্শে তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading