ভুল পথে সরকার: রিজভী

ভুল পথে সরকার: রিজভী

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১২ মে ২০২০। ১২:২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলতে থাকা ‘লকডাউন’ শিথিল করে সরকার ভুল পথে চলছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, লকডাউন শিথিল করলে কত হাজার হাজার মানুষ মারা যাবে- এটা শেখ হাসিনা তিনি কখনই মাথার মধ্যে নেননি, তিনি নিতেও চান না, তার এটা দরকার নেই।এখন এই লকডাউন শিথিল করে দিয়ে মানুষের মৃত্যুর মিছিলকে আরও দীর্ঘায়িত করা হচ্ছে। আমি বলব, সরকার ভুল পথে চলছেন। কারণ এই মুহূর্তে সরকারের উচিত ছিল অসহায়-নিরন্ন-ভুখা-নাঙ্গা মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছেয়ে দেয়া। সরকারের সেই ইন্সট্রুমেন্টস আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, এটা করা সম্ভব ছিল, তারা করেনি।

ত্রাণ চুরির অভিযোগ করে রিজভী বলেন, সরকারি রিলিফ কি আপনারা পেয়েছেন? ওই রিলিফ তো আওয়ামী লীগের যারা এমপি আছেন, নেতা আছেন, চেয়ারম্যান আছেন তাদের বাড়ির গর্তের মধ্য থেকে পাওয়া যাচ্ছে, তাদের ধানের যে ঘর সেই ঘরের পালা থেকে পাওয়া যাচ্ছে, খাটের তল থেকে পাওয়া যাচ্ছে, পুকুরের নিচ থেকে পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থা ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সরকারের চরম ব্যর্থতারও সমালোচনা করেন তিনি। নারায়ণগঞ্জের তারাবো উপজেলার বরপা পৌরসভা এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে এই ত্রাণ বিতরণের কর্মসূচি হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading