যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ৮০ হাজার ছাড়িয়েছে : জনস হফকিন্স

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত ৮০ হাজার ছাড়িয়েছে : জনস হফকিন্স

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১২ মে ২০২০। ১৩:২২

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৮৩০ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮০ হাজার ৩৫২ জনে দাঁড়ালো। সোমবার রাত সাড়ে ৮ টায় (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) জনস হফকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, মার্চের পর থেকে দৈনিক হিসাবে রোববার দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সর্বনিন্ম ছিল। রোববার ৭৭৬ জন মৃত্যু বরণ করে। সে হিসাবে আজ (সোমবার) যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা সামান্য বেড়েছে। এ নিয়ে দেশটির জনগণের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্য তাদের লকডাউন শিথিল করেছে। বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৩ লাখ ৪৬ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে।
বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখানে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading