৬ দফা দিবস উদযাপন: টেলিভিশন ও অ্যাটকো’কে নিয়ে সভা

৬ দফা দিবস উদযাপন: টেলিভিশন ও অ্যাটকো’কে নিয়ে সভা

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১২ মে ২০২০। ১১:৫০

আগামী ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপনের লক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও অ্যাটকো’কে সম্পৃক্ত করে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে আজ অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে ছয় দফা দিবসের বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)’র প্রযোজনায় নির্মাণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র সার্বিক তত্ত্বাবধানে বিটিভি ও অ্যটকো’র প্রযোজনায় ধারণকৃত অনুষ্ঠান রেডিও-টেলিভিশন-অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছিল। একইভাবে বঙ্গবন্ধুর জীবনের ঘটনাবহুল তথ্যসমৃদ্ধ ‘বঙ্গবন্ধু প্রতিদিন’ শীর্ষক টিভি স্পট প্রতিদিন বিটিভি ও বেসরকারি টেলিভিশনগুলোতে সম্প্রচারিত হচ্ছে।

জাতীয় বাস্তবায়ন কমিটি’র আমন্ত্রিত সদস্যরা অনলাইন অ্যাপ্স ‘জুম’ এর মাধ্যমে সভায় অংশগ্রহণ করে ডিজিটাল পদ্ধতিতে ঐতিহাসিক ছয় দফা দিবস উদ্যাপনে বাস্তবায়নযোগ্য কর্মসূচি গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, অ্যাটকো’র সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং অ্যাটকো’র সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, কবি তারিক সুজাত এবং বাস্তবায়ন কমিটির উর্ধ্বতন কর্মকর্তা। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading