স্বাস্থ্যের ডিজি করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে

স্বাস্থ্যের ডিজি করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১২ মে ২০২০। ১৫:৩০

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনার উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে আছেন। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। তার পরিবারের এক সদস্য করোনাতে আক্রান্ত বলে জানা গেছে।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে তাকে ফোনে কল করা হলে তিনি এসএমএস করে জানিয়েছেন, ‘আমি অসুস্থ। বাসা থেকে চিকিৎসা নিচ্ছি।’

ডা. আবুল কালামের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading