ভূমি কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি

ভূমি কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি

উত্তরদক্ষিণ বুধবার ১৩ মে ২০২০। ১৮:৪০

অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৫ জুল ২০২০ পর্যন্ত এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে।

ভূমি মন্ত্রণালয় থেকে আজ বুধবার এ নির্দেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, সাধারণ ও সংস্থা নির্বিশেষে সকল শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায় ও পরিশোধের সুবিধার্থে আগামী ১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ মোতাবেক ১৫ জুন ২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনঃবর্ধিত করেছে ভূমি মন্ত্রণালয়।

উল্লেখ্য, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্র তারিখের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। করোনাভাইরাসের প্রভাবে দেশে উদ্ভূত পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গত ৯ এপ্রিল অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস করেছিল ভূমি মন্ত্রণালয়। অর্থাৎ, আজ বুধবার (১৩ মে) ছিল বর্ধিত এ সময়সীমার শেষ দিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading