বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করতে রিট

বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করতে রিট

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ১৪ মে ২০২০। ১৫:০০

দেশের সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন। বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

রিটে সব বেসরকারি হাসপাতালের সামনে ‘ইউরো জোন’ স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে। ইউরো জোনে কোনও রোগীর করোনা উপসর্গ প্রকাশ পেলে তাকে নির্ধারিত হাসপাতালে পাঠাতে হবে। অন্য রোগের চিকিৎসা সংশ্লিষ্ট হাসপাতালকে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ রিটে বিবাদী করা হয়েছে। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading