আমেরিকায় মৃত্যু ৮৫ হাজার ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ১৪ মে ২০২০। ১৫:২০
করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমেরিকায় মৃত্যু সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত ও মৃত দুই সমীকরণেই শীর্ষে থাকা দেশটিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা বা কভিড-১৯ শনাক্ত হয়েছে ১৪ লাখ ৩০ হাজারের বেশি।
বৃহস্পতিবার (১৪ মে) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় মোট আক্রান্ত হয়ছেন, ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সংখ্যা ২১ হাজার ৭১২ জন। দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৮৫ হাজার ২৯৭ জনের। এর মধ্যে গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭২ জনের।
আমেরিকায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০ লাখ ৩৪ হাজার ৮৯২ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ১৬ হাজারের বেশি মানুষ।

