আক্রান্ত ২০ হাজার ছাড়ালো। মৃত্যু ২৯৮, সুস্থ ৩৮৮২

আক্রান্ত ২০ হাজার ছাড়ালো। মৃত্যু ২৯৮, সুস্থ ৩৮৮২

উত্তরদক্ষিণ শুক্রবার ১৫ মে ২০২০। ১৪:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯৮ জনের। একই সময় দেশের ৪১টি ল্যাবে ৮ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ১২০২ জন। যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ। এর মধ্য দিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জন। মোট ১ লাখ ৬০ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নতুন ২৭৯ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা মোট দাঁড়ালো ৩ হাজার ৮৮২ জনে।

শুক্রবার (১৫ মে) অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসরিন সুলতানা এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুদের মধ্যে ৭ জন পুরুষ ও ৮ জন নারী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading