কোস্টগার্ডকে চিকিৎসা সরঞ্জাম দিল আমেরিকা

কোস্টগার্ডকে চিকিৎসা সরঞ্জাম দিল আমেরিকা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:৫৯

চট্টগ্রাম ও টেকনাফে কোস্টগার্ডকে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম দি‌য়ে‌ছে মা‌র্কিন আমেরিকা।

ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম প্রকল্পের আওতায় দেওয়া এই সহায়তার মধ্যে রয়েছে- জরুরি চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামে পূর্ণ ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ এবং কোস্টগার্ড সদস্যদের সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি ম্যানিকিন।

বুধবার (৯ সে‌প্টেম্বর) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস এক প্রেস নোটে এই তথ্য জা‌নিয়েছে।

দূতাবাস জানায়, ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ডকে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম প্রদান করেছে আমেরিকা। এর ফলে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা আরও সুদৃঢ় হবে।

দূতাবাস আরও জানায়, এই উদ্যোগ কোস্টগার্ড এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা জোরদারে আমেরিকার দীর্ঘদিনের সহায়তার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নেবে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্ষম অংশীদারদের আরও শক্তিশালী করবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading