গাইবান্ধায় কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী দিলেন ব্যুরো বাংলাদেশ
উত্তরদক্ষিণ বুধবার ১৫ মে ২০২০। ১৭:৪০
গাইবান্ধায় করোনা ভাইরাসের সামাজিক সংক্রমন রুখতে চলমান লক ডাউনে কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী প্রদানে সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোও এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় কর্মরত বেসরকারি উন্নয়ণ সংস্থা ব্যুরো বাংলাদেশের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা জেলার সহস্রাধিক হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
গত বুধবার (১৩ মে) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আদর্শ কলেজ মাঠে ও সদর উপজেলার দারিয়াপুর আমান উল্লা বিদ্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্যুরো বাংলাদেশের খাদ্য সামগ্রী মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ কেজি লবন, সাবান ২টি, মাক্স ২টি এবং ২০০ গ্রাম সেমাই। সাদুল্লাপুর উপজেলার আদর্শ কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
এ সময় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, ব্যুরো বাংলাদেশ বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোতাহারুল ইসলাম, গাইবান্ধা জেলা ব্যবস্থাপক হাসান আল ফেরদৌসসহ এরিয়া ম্যানেজাররা উপস্থিত ছিলেন। অন্যদিকে বৃহস্পতিবার (১৪ মে) গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্লা বিদ্যালয় মাঠে প্রধান অতিথি নেজারত ডেপুটি কালেক্টর এসএম ফয়েজ উদ্দিন করোনায় কর্মহীন সদর উপজেলার মদনের পাড়া, কাজলঢোপ, নারায়ণপুর ও দারিয়াপুরের নিম্ন আয়ের মানুষদের এসব খাদ্য সহায়তা দেন। এ সময উপস্থিত ছিলেন ় ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক বগুড়া অঞ্চল মো. মোতাহারুল ইসলাম, গাইবান্ধা জেলা ব্যবস্থাপক হাসান আল ফেরদৌস ও শাখা ব্যবস্থাপক ফুলেন চন্দ্র রায়, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন, নিয়াজ মোর্শেদ, ওবায়দুল্লাহ।

