নতুন ৯৩০ জনসহ আক্রান্ত ২০৯৯৫। মৃত্যু ১৬, সুস্থ ২৩৫
উত্তরদক্ষিণ শনিবার ১৬ মে ২০২০। ১৪:৩৫
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে ৮ মার্চ থেকে মোট ২০ হাজার ৯৯৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১৬ জনের। ১৮ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে মারা গেলো ৩১৪ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৩৫ জন এবং এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ৬,৭৮২টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে বলে শনিবার (১৬ মে) অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
সারাদেশে নমুনা পরীক্ষা করার ৪১টি কেন্দ্রের ৩২টি কেন্দ্রের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে বলেও জানান ডা. নাসিমা সুলতানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০ হাজার নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি। কর্মকর্তারা বলেছেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে লোকবলের সমস্যার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

