আমেরিকা থেকে ফিরছেন ২৪২ বাংলাদেশি

আমেরিকা থেকে ফিরছেন ২৪২ বাংলাদেশি

উত্তরদক্ষিণ শনিবার ১৬ মে ২০২০। ১৫:০৫

নভেল করোনাভাইরাস মহামারির মধ্যে আমেরিকা থেকে বিশেষ ব্যবস্থায় দেশের পথে রওনা হয়েছেন ২৪২ জন বাংলাদেশি। আমেরিকায় বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ জানিয়েছেন, ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (১৫ মে) রাত ১১টায় কাতার এয়ারলাইন্সের ভাড়া করা বিশেষ ফ্লাইটে তারা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান।

আগামীকাল রবিবার (১৭ মে) বিকালে তাদের ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, যারা রওনা হয়েছেন, তারা সবাই করোনাভাইরাসমুক্ত। এ বিষয়ে মার্কিন চিকিৎসকদের কাছ থেকে সনদ নিয়েছেন তারা। ঢাকায় পৌঁছে সেই সনদ তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছে দেখাতে হবে বলে জানান তিনি।

দেশের পথে থাকা বাংলাদেশিদের মধ্যে শিক্ষার্থী, পর্যটক এবং বিজনেস ভিসায় আগত ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা রয়েছেন। গত ৪ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আটকেপড়া নাগরিকদের ফেরাতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নির্দেশে মহামারির মধ্যে আটকেপড়া বাংলাদেশি যারা দেশে ফিরতে উচ্ছুক, তাদের তালিকা করে দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেসের কন্স্যুলেট জেনারেল অফিস। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading