চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:৩৩

হৃদরোগের চিকিৎসার ফলোআপ করতে ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এজন্য তিনি এরই মধ্যে সরকারের অনুমতি পেয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

৭৬ বছর বয়সি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে থাকছেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ ৬-৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে। সফর শেষে আগামী ১৭ মে তিনি দেশে ফিরবেন।

২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading