সুন্দরগঞ্জে পৌর ছাত্রলীগের ধান কাটা অব্যাহত

সুন্দরগঞ্জে পৌর ছাত্রলীগের ধান কাটা অব্যাহত

উত্তরদক্ষিণ শনিবার ১৬ মে ২০২০। ১৪:২৫


মহামারী করোনাভাইরাসে প্রান্তিক কৃষকরা যখন শ্রমিক সংকটে চরম উৎকন্ঠায় ভুগছে সেই দুঃসময়ে তাদের ধান কাটতে পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ম ধাপে কৃষকদের ধান কাটা অব্যাহত রেখেছে ছাত্রলীগ নেতারা। 
শুক্রবার (১৫মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারের নির্দেশনায় উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের প্রান্তিক কৃষক হযরত আলীর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় পৌর ছাত্রলীগ। 

পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটা সম্পন্ন করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন। 

ধান কাটায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা- এনামুল হক বিজয়, পৌর ছাত্রলীগ নেতা বাবলু মণ্ডল, জাকির হোসেন, সজিব মিয়া, সন্ধিপন, নাহিদ হাসানসহ আরও অনেকেই।

প্রান্তিক কৃষক হযরত আলী, ‘ছাত্রলীগের ছেলেরা আজ আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। দোয়া করি তারা যেন সব সময় মেহনতী মানুষের পাশে থাকতে পারে।’

পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা জেলা ছাত্রলীগের নির্দেশে আজ ৫ম দফায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। যতদিন কৃষকদের ধান কাটা না হবে, ততোদিন আমরা ধান কাটা অব্যাহত রাখবো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading