নতুন ১২৭৪ জনসহ আক্রান্ত ২২২৬৯। মৃত্যু ১৪, সুস্থ ২৫৬

নতুন ১২৭৪ জনসহ আক্রান্ত ২২২৬৯। মৃত্যু ১৪, সুস্থ ২৫৬

উত্তরদক্ষিণ রবিবার ১৬ মে ২০২০। ১২:১০

ক দিনে রেকর্ড ১ হাজার ২৭৩ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ২৬৮ জন।

রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৪ জন । এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে।

বাংলাদেশে ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর আর কখনও এক দিনে এত নতুন রোগী শনাক্ত হয়নি।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা রোববার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading