সাভারে করোনায় আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৩

সাভারে করোনায় আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৩

উত্তরদক্ষিণ রবিবার ১৬ মে ২০২০। ১২:১০

রাজধানীর সন্নিকটে সাভারের শ্যামপুর এলাকার মৃত হাজী মানিক মিয়া (৮০) করোনা আক্রান্ত ছিলেন। করোনা উপসর্গ থাকায় পরিবারে সদস্যদের অনুরোধে গতকাল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। আজকের রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে।

শনিবার (১৬ মে) ভোর রাত ৪টার দিকে তিনি মারা যান এবং সকালে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা।

তিনি জানান, গতকাল ১৭ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে (বিএলআরআই) পাঠানো হলে ৫ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ওই বৃদ্ধ রয়েছেন। গতকাল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনি আজ ভোররাত ৪টার দিকে মারা গেছেন।

রিপোর্ট পাওয়ার পরপরই ওই মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading