দেশে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে ফখরুলের তথ্য!

দেশে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে ফখরুলের তথ্য!

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১৯ মে ২০২০। ১৭:০০

করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ‘৪০ গুণ’ বেশি বলে তথ্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবারের (১৯ মে) সরকারি হিসাব প্রকাশের আগে এদিন সংবাদ সম্মেলনে ‘জনস্বাস্থ্য বিশেজ্ঞদের’ উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেছেন, ‘করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসাবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪৯ জনের, আক্রান্ত ২৩ হাজার ৮৭০ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ সংখ্যা আরও ৪০ গুণ বেশি হবে। গণমাধ্যমের তথ্যমতে করোনা উপসর্গে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে প্রায় ১১০০ জন।’

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের’ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব তথ্য তুলে ধরেন। এসময় তার সঙ্গে সেলের আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও বক্তব্য দেন।

পরে টুকু বলেন, ‘আমরা যে হিসাব দিয়েছি, তা বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠান ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে নেওয়া হয়েছে। করোনাভাইরাসে বাংলাদেশের যে চিত্র, সরকার যে তা গোপন করছে— তার একটি ব্যাখ্যা আমরা দিয়েছি।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রায় সোয়া দুই মাস আগে বাংলাদেশে করোনা রোগী শনাক্তের পর সরকারের সমন্বয়হীনতা ও উদাসীনতায় এখন প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।’

করোনায় মৃত্যুর দায় সরকারকে নিতে হবে, মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশ ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে লকডাউন শিথিল করে ও যথাযথ তদারকির ব্যবস্থা না করে দেশকে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছে সরকার।’ বিএনপির মহাসচিব জানান, এ পর্যন্ত সারাদেশে ৩১ লাখ ২৭ হাজার ৬৯৩টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিএনপি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading