পঞ্চগড়ের বোদায় করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু
উত্তরদক্ষিণ মঙ্গলবার ১৯ মে ২০২০। ১৪:৫৫
পঞ্চগড়ের বোদায় করোনা আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী
এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১৭ মে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ
পাওয়া যায়। রংপুর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্তকর্তা রাজিউর রহমান রাজু জানান, বোদা উপজেলার
সাকোয়া ইউনিয়নের বাসিন্দা। ঢাকায় অবস্থানরত অবস্থায় সম্প্রতি তার স্ত্রী
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছিলেন। তাই পরিবারের অন্যান্যদের
নমুনা সংগ্রহ করে পরীক্ষায় জন্য দিনাজপুরে পাঠানো হয়। ১৭ মে ওই রোগীর
করোনা শনাক্ত হলে রংপুর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত ব্যক্তি
আগে থেকেই কিডনী রোগে আক্রান্ত থাকায় অবস্থা সংকটাপন্ন ছিল।
মৃত ব্যক্তি সাকোয়া ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। ৫ দিনের ব্যবধানে স্ত্রী ও
স্বামীর মৃত্যু হওয়াতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

